RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘোষিত আইএসএলের ফিরতি পর্বের সূচি, কবে ডার্বি?

প্রকাশিত হলো ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি পর্বের সূচি, যুবভারতীতে ডার্বি ২৮ ফেব্রুয়ারি।

প্রকাশিত হলো ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি পর্বের সূচি। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে এই পর্বের ম্যাচগুলি। যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফিরতি লেগের ডার্বি ম্যাচটি হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

ফিরতি পর্বে মোহনবাগানের প্রথম ম্যাচ ২৩ জানুয়ারি কোচির মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ জানুয়ারি ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। টুর্নামেন্টের শেষ রাউন্ডের ম্যাচের দিন অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

সূচি অনুযায়ী, মোহনবাগান ৩০ জানুয়ারি চেন্নাইয়িন এফসি, ৬ ফেব্রুয়ারি এসসি দিল্লি, ১২ ফেব্রুয়ারি এফসি গোয়া এবং ২০ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। এছাড়া মার্চ ও এপ্রিল মাসেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ।

ইস্টবেঙ্গল দল ৩০ জানুয়ারি বেঙ্গালুরু এফসি, ৫ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি, ৯ ফেব্রুয়ারি এসসি দিল্লি এবং ১৮ ফেব্রুয়ারি ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। মার্চ এবং এপ্রিল মাসেও লাল-হলুদ শিবিরের বেশ কিছু ম্যাচ রয়েছে।