RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

আইআইটি পড়ুয়াদের মতোই সম্মান পাওয়াল উচিত আইটিআই ফেরতদের, লখনউতে বললেন মোদি

আইটিআই পাশ করা পড়ুয়াদের আইআইটি-র সমান সম্মান পাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইটিআই (ITI) পাশ করা পড়ুয়াদের আইআইটি (IIT)-র সমতুল্য সম্মান পাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার লখনউতে পঞ্চম ন্যাশনাল স্কিল কনভোকেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ডিগ্রি সংক্রান্ত ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার আহ্বান জানান তিনি।

মোদির দাবি, পরিবার এবং পড়ুয়ারা অনেকেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে আইটিআই-তে পড়ার বিষয়টি গোপন রাখতে চান বা লজ্জা পান। ডিগ্রির প্রতি সমাজের এই মোহ থেকেই বৃত্তিমূলক পরিশ্রম কম মর্যাদাপূর্ণ বলে ধারণা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অথচ শিল্পসংস্থাগুলির মূল শক্তি এই দক্ষ কর্মীদের কাঁধেই দাঁড়িয়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যে কোনও বড় সংস্থার আসল শক্তি হল সেই সমস্ত কর্মী, যাঁরা আইটিআই থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন। তথাকথিত উচ্চশিক্ষার দিকে না গিয়ে আইটিআই-তে ভর্তি হওয়া কোনও দ্বিতীয় পছন্দ নয়, বরং এটি দক্ষতাভিত্তিক চাকরির সরাসরি রাস্তা বলে জানান তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধরি উপস্থিত ছিলেন। পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী এবং তাঁদের আত্মবিশ্বাসের প্রশংসা করেন তিনি।