RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অভিষেকের বিরুদ্ধে হুইপ জারি কাকলির, লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুইপ জারি করলেন দলের লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন দলের লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। সোমবার সকাল ১১টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দিষ্ট বিলগুলির পক্ষে ভোট দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন কাকলি।

এর আগে শনিবার তৃণমূলের সমস্ত সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় উপস্থিত থেকে দলের অবস্থান সমর্থন করার কথা বলা হয়েছিল সেখানে। এরপরই অভিষেকের উদ্দেশে পাল্টা হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার।

কাকলি ঘোষ দস্তিদার জানান, স্পিকারের কাছ থেকে স্বীকৃতি না মেলায় তাঁরা এনসিপিআই (NCPI) হিসেবে ভোটাভুটিতে অংশ নেবেন না। তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ হিসেবেই তিনি এই হুইপ জারি করেছেন। লোকসভায় দলের ২৭ জন সাংসদকে উপস্থিত থেকে বিল সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।