বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
রুশ প্রেসিডেন্টের সঙ্গে সেলফি কেরলের কিশোরের, আপ্লুত পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দেখা করে সেলফি তুলল কেরলের ষোলো বছর বয়সি কিশোর রাউল জন আজু।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কেরলের ষোলো বছর বয়সের এক কিশোর। কোচির দ্বাদশ শ্রেণির ছাত্র রাউল জন আজু মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং একটি সেলফিও তুলেছেন। বাণিজ্য নিয়ে পড়াশোনা করলেও ছোট থেকেই তার আগ্রহ ছিল ভিডিও তৈরির প্রতি। তার বাবা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেই সূত্রে সহজেই ভিডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহারের সুযোগ পেয়ে যায় সে। বারো বছর বয়সে সে স্কুলের প্রজেক্টের জন্য একটি রোবট তৈরি করেছিল। যার নাম দেওয়া হয়েছিল মিরোবট। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধি আরও বৃদ্ধি পায়। এখনও পর্যন্ত সে প্রায় পনেরোটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল তৈরি করেছে। এমনকি সে নিজের একটি এআই স্টার্টআপও শুরু করেছে। তার বাবা চাকরি ছেড়ে সেই সংস্থাতেই কাজ করছেন। বর্তমানে সেই স্টার্টআপে পনেরো জন কর্মী কাজ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে সে মস্কো সফরে গিয়েছিল। পুতিনের সঙ্গে সাক্ষাতের পর সে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই অভিজ্ঞতার কথা জানিয়েছে। বিশ্বমানের এআই বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের পর এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে বলেই জানিয়েছে ওই কিশোর।