RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত কের্চ সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার কের্চ সেতু, বন্ধ রাখা হয়েছে যাতায়াত।

রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে মস্কো বড় ধরনের বাধার মুখে পড়েছে। ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক আক্রমণে রাশিয়ার সঙ্গে ক্রিমেরিয়ার সংযোগকারী কের্চ সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়।

রুশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সারারাত ধরে কের্চ সেতু ও তার আশেপাশের অঞ্চলে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। সেখানে পরপর বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এই ধারাবাহিক আক্রমণের ফলে সেতুটির একটি অংশ ভেঙে জলে পড়ে গেছে। এরপরই ওই সেতুর উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার সরকারি আধিকারিকেরা এই হামলার ঘটনা মেনে নিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দেশটির উপপ্রধানমন্ত্রী একটি জরুরি বৈঠক ডেকেছেন। ক্ষতিগ্রস্ত সেতুটির বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।