RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কেকেআরের শেয়ার বিক্রি, জুহি চাওলাদের কাছ থেকে অংশীদারিত্ব কিনছে মার্কিন সংস্থা

আইপিএলের দল কেকেআরের মালিকানায় আসছে পরিবর্তন, জুহি চাওলাদের মেহতা গ্রুপ থেকে শেয়ার কিনছে মার্কিন সংস্থা অ্যারেস।

আইপিএলের নতুন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বদল আসছে। জুহি চাওলা এবং জয় মেহতার মেহতা গ্রুপ তাদের হাতে থাকা শেয়ারের অর্ধেক বিক্রি করে দিচ্ছে মার্কিন সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে।

বর্তমানে কেকেআরের মালিকানায় ৫৫ শতাংশ শেয়ার রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাতে এবং ৪৫ শতাংশ শেয়ার রয়েছে মেহতা গ্রুপের হাতে। চুক্তি অনুযায়ী, মেহতা গ্রুপ তাদের ৪৫ শতাংশ শেয়ারের অর্ধেক অর্থাৎ মোট ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করছে। এর বিনিময়ে মার্কিন সংস্থাটি দেবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা।

বর্তমান বাজারদর অনুযায়ী কেকেআরের মোট মূল্য ধরা হয়েছে এক দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ষোলো হাজার ছয়শো কোটি টাকা। এই চুক্তি থেকে নিয়ম অনুযায়ী পাঁচ শতাংশ অর্থ পাবে বিসিসিআই। আগামী কয়েক দিনের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।