RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা মেডিক্যালে তাণ্ডব, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কলকাতা মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী।

কলকাতা মেডিক্যালে গোলমালের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে কিছু মানসিক মাওবাদী ও নকশালপন্থীদের হাত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার সময় সেখানে মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১০-১৫ জন উপস্থিত ছিলেন। পাশাপাশি, এই তাণ্ডবে কিছু বহিরাগতও যুক্ত ছিল বলে তাঁদের চিহ্নিত করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় অকথ্য গালিগালাজ ছাড়াও ২ জন অধ্যাপককে শারীরিক নিগ্রহ করা হয়েছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করা হতে পারে বলেও জানান তিনি।