RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার

কসবায় বাড়িতে চুরির ঘটনায় লালবাজারে কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

কসবা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম প্রিয়ঙ্কা পাঁজা ওরফে চুমকি। লালবাজারের বিল্ডিং বিভাগে কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত ১৬ নভেম্বর কসবায় একটি বাড়িতে চুরি হয়। সেখান থেকে বেশ কিছু গয়না ও নগদ তিন হাজার টাকা উধাও হয়ে যায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কসবা থানা।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জানতে পারে, চুরির ওই বাড়ির আশপাশে বাইক নিয়ে নিয়মিত ঘোরাফেরা করছিলেন এক মহিলা। এর পরেই বাইকের সূত্র ধরে প্রিয়ঙ্কাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় চুরির কথা সামনে আসে এবং তাঁর কাছ থেকে খোয়া যাওয়া গয়নাগুলি উদ্ধার করেন তদন্তকারীরা। তবে নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের দাবি, ওই টাকা খরচ করে ফেলেছেন অভিযুক্ত।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফাঁকা বাড়ি চিহ্নিত করে সুযোগ বুঝে চুরি করতেন ওই সিভিক ভলান্টিয়ার। তিনি আগে আর কোথাও এমন ঘটনা ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।