RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনা, প্রাথমিক রিপোর্টে মানুষের ভুলের কথা

অসমের দিগারু স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে মানুষের ভুল রয়েছে বলে দাবি করা হয়েছে রেলমন্ত্রকের প্রাথমিক রিপোর্টে।

অসমের দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলমন্ত্রকের গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, মানুষের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ হিসেবে যন্ত্রাংশের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ঘটনার সময় ট্রেনের অ্যাঙ্গল কক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পানবাড়ি স্টেশনে ব্রেক সিস্টেম পরীক্ষা করার পর ওই নির্দিষ্ট যন্ত্রাংশটি আর সংযুক্ত করা হয়নি বলে অনুমান করা হচ্ছে। এর ফলে ট্রেনের ব্রেক ব্যবস্থা কাজ করেনি বলে মনে করছেন তদন্তকারীরা।

গত বুধবার সকালে অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেলমন্ত্রকের গঠিত ছয় সদস্যের কমিটি ইঞ্জিনের ডেটা লগার পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য নথিভুক্ত করে এই প্রাথমিক রিপোর্ট প্রস্তুত করেছে।