RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অসমে লাইনচ্যুত এক্সপ্রেস, দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং ট্রেন

অসমে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের সাতটি বগি, আহত হয়েছেন বহু যাত্রী।

অসমে ভয়াবহ রেল দুর্ঘটনার মুখে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ডিগারু স্টেশনের কাছে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, লাইন বদল করার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও পুলিশ কর্মীরা। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। লাইনচ্যুত কামরাগুলিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে।

এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।