RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা থেকে মুম্বইগামী উড়ানে আতঙ্ক, শৌচালয়ে মিলল হাইজ্যাকের হুমকি

কলকাতা থেকে মুম্বইগামী একটি উড়ানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি মেলায় বিমানটিতে তীব্র আতঙ্ক ছড়ায়।

কলকাতা থেকে মুম্বইগামী একটি বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে ছড়াল তীব্র আতঙ্ক। বিমানটি টেক অফ করার আগেই এই লিখিত হুমকি বার্তা দেখতে পাওয়া যায়। শৌচালয়ের মধ্যে এই বার্তা পাওয়া মাত্রই বিমানটির যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনার জেরে তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আইসোলেশন বে-তে রেখে বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেক নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে এই হুমকি বার্তা শৌচালয়ে পৌঁছাল, তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা। বিমানবন্দর চত্বরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার কোনো খবর নেই।