RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট অভিষেক ও তৃণমূলের

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা তৃণমূলের পক্ষ থেকেও শীর্ষ আদালতে পৃথক আবেদন জানানো হয়েছে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সেই মামলায় যাতে একতরফা কোনো নির্দেশ না দেওয়া হয় এবং সব পক্ষের বক্তব্য শোনা হয়, সেই আবেদন জানানো হয়েছে।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সরকার। কলকাতার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়। এর বিরোধিতা করে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালত জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট ঘোষণা করা যাবে না। এর ফলে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব মামলাটি দায়ের করেছেন। খুব শীঘ্রই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।