বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
আমেরিকা ছাড়ুন বা চাকরি দিন, বিদেশি কর্মীদের জন্য নতুন নির্দেশ আইবিএমের
মার্কিন নীতির প্রভাবে আইবিএমের বিদেশি কর্মীদের সামনে কঠিন শর্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকা ছাড়তে হবে, নতুবা হারাতে হবে চাকরি।
মার্কিন নীতি পরিবর্তনের প্রভাব পড়ল প্রযুক্তি সংস্থা আইবিএমের বহু কর্মীর ওপরে। সংস্থার কনসাল্টিং বিভাগের একাধিক পদের ক্ষেত্রে এইচ-ওয়ান বি ভিসা এবং গ্রিন কার্ডের সহযোগিতা আর করবে না কর্তৃপক্ষ। এর জেরে সমস্যায় পড়েছেন অনেক প্রবাসী কর্মী। যাঁদের ভিসার সুবিধা বাতিল করা হয়েছে, তাঁদের চলতি বছরের শেষ দিনের মধ্যে মার্কিন মুলুক ত্যাগ করার বার্তা দেওয়া হয়েছে। অন্যথায় কর্মচ্যুত হতে হবে বলে জানিয়েছে ওই তথ্যপ্রযুক্তি সংস্থা। সাম্প্রতিক মার্কিন প্রশাসনের নতুন নীতি চালুর পরই এই পদক্ষেপ করেছে আইবিএম। এই সিদ্ধান্তের ফলে বড় ধাক্কা খেলেন বহু বিদেশি কর্মী। এর ফলে ভারতীয় বংশোদ্ভূত কর্মীরাও বিপাকে পড়েছেন। সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কর্মীদের। এই পরিস্থিতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্টমহল।