পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সংসদ পদ খারিজের নোটিস, এনসিপিআইকে জবাব দিতে শেষ সুযোগ দিলেন অধ্যক্ষ
কেন সাংসদ পদ খারিজ করা হবে না, তা জানাতে এনসিপিআইকে শেষ সুযোগ দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
কেন ওই নেতার সাংসদ পদ খারিজ করা হবে না, এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে ফের নোটিস দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই বিষয়ে এনসিপিআই-কে শেষ সুযোগ দিয়েছেন বলে খবর। নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার চিঠি পাঠানো হলেও কোনও সন্তোষজনক জবাব মেলেনি বলে জানা গিয়েছে।
সংসদ ভবন সূত্রে খবর, আগামী ২৪ নভেম্বরের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠির প্রেক্ষিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর মিলেছে। নির্ধারিত ডেডলাইনের মধ্যে জবাব না এলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।