কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোয় শব্দবাজির তাণ্ডব, হাসপাতালে সমস্যায় রোগীরা
কালীপুজোর রাতে দেদার শব্দবাজি ফেলায় শহরের হাসপাতালগুলির রোগীরা তীব্র সমস্যার মুখে পড়েন।
কালীপুজোর রাতে শহরজুড়ে নিয়ম ভেঙে ফাটানো হয়েছে প্রচুর শব্দবাজি। এর জেরে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম বিপাকে পড়েন। পরিবেশ সুরক্ষা সংগঠন সবুজ মঞ্চের কর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে শব্দদূষণের মাত্রা মাপেন।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সংগঠনের প্রতিনিধিরা বিসি রায় শিশু হাসপাতালে যান। সেখানে রোগীর আত্মীয়রা জানান, অতিরিক্ত শব্দে শিশুরা কেঁপে উঠছিল। শব্দদূষণের মাত্রা ৫০ থেকে ৮০ ডেসিবলের কাছাকাছি পৌঁছেছিল বলে তারা জানান।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, সবুজ বাজির শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং আলোর বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাসপাতাল ও বিদ্যালয়ের মতো সংবেদনশীল এলাকার একশো মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ।
এই নিয়ম কতটা মানা হচ্ছে, তা দেখতে সংগঠনের প্রতিনিধিরা আর জি কর হাসপাতালেও যান। সেখানে হাসপাতাল চত্বরেই কিছু ছাত্রকে বাজি ফাটাতে দেখা যায়। সবুজ মঞ্চের লোকজনকে দেখেই তারা সেখান থেকে পালিয়ে যায়।