RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জনগণনার কারণে পিছল মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা শিক্ষা দফতরের

জনগণনার কাজের জেরে ১৫ দিন পিছিয়ে আগামী ২ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।

জনগণনার কাজ চলায় এ বার দেরিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন পিছিয়ে আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরীক্ষা শেষ হবে আগামী ১৬ মার্চ। মাধ্যমিক শেষ হওয়ার ঠিক দু’দিন পর, অর্থাৎ ১৯ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। রাজ্য সরকারের তরফে এই দু’টি পরীক্ষার সূচি অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। পরীক্ষার দিন বদল হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় কিছুটা বাড়ল বলে মনে করছে শিক্ষা মহল। জনগণনার প্রক্রিয়া নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চূড়ান্ত অনুমোদনের পরই বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানিয়ে দেওয়া হবে।