RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কালীগঞ্জে মহুয়া মৈত্রকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান, ছোড়া হল ডিম

নদিয়ার কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

নদিয়ার কালীগঞ্জে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাশাপাশি তাঁর কনভয়ে ডিম ছোড়ারও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বুধবার কালীগঞ্জের গোবরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনার মুখোমুখি হন সাংসদ। অভিযোগ, বিজেপির কর্মীরা পতাকা হাতে তাঁর রাস্তা আটকান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এই বিষয়ে সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করে জানিয়েছেন, পুলিশের সামনেই তাঁর উপর এই হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই তাঁর অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শাসক দল।