RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বনবিড়াল মেরে খাওয়ার পরিকল্পনা, বাগডোগরায় গ্রেপ্তার এক ব্যক্তি

বনবিড়াল মেরে রান্না করার ছক কষার অভিযোগে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।

বনবিড়াল শিকার করে তা রান্নার পরিকল্পনা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বনদপ্তর। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জের চৌওপখরিয়ার ভেস্টিজোত গ্রামে এই ঘটনা ঘটেছে। ধৃত ব্যক্তির নাম হারমন মুন্ডা। চা বাগান এলাকায় প্রায়ই বনবিড়াল দেখা যায়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বনকর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন। ঘটনাস্থল থেকে মৃত প্রাণীর অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া দেহাংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেরায় ওই ব্যক্তি বনবিড়াল মারার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার নেপথ্য অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বনকর্তারা।