ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
খিদের জ্বালা, মৃত কুকুরের মাংস খাচ্ছেন যুবক! আটক করল পুলিশ
ওড়িশার সম্বলপুরে খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খাওয়ার অভিযোগ উঠল এক ভবঘুরে যুবকের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই তাঁকে আটক করেছে পুলিশ।
খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওড়িশার সম্বলপুর জেলায় এই ঘটনা ঘটেছে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই চাঞ্চল্য তৈরি হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এক ভবঘুরে যুবক। তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না। শুক্রবার সম্বলপুরের মানেশ্বর এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু সেখানে খাবার না মেলায় তিনি ফিরে আসেন। এরপর রাস্তার ধারে পড়ে থাকা একটি মৃত কুকুরের মাংস এবং নাড়িভুঁড়ি খেতে শুরু করেন তিনি।স্থানীয় বাসিন্দারা দৃশ্যটি দেখতে পেয়ে আঁতকে ওঠেন। কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। কেউ আবার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু খিদের চোটে তিনি কারও কথা শোনেননি। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে বিষয়টি।ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ওই যুবককে আটক করেছে। ঘটনাস্থল থেকে মৃত কুকুরের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর যুবকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সুস্থ মস্তিষ্কের কেউ এমন কাজ করতে পারেন না বলেই দাবি করেছেন অনেকে।