RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

ঋতুস্রাবের দাগে দূরত্ব, কী বলছেন বিশেষজ্ঞরা

ঋতুস্রাবের দাগের কারণে কি সম্পর্কে দূরত্ব বাড়তে পারে? বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিশেষ প্রতিবেদন।

সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে ঋতুস্রাবের দাগ। বিশেষজ্ঞদের মতে, বিছানার চাদর বা পোশাকে পিরিয়ডের দাগ লাগার মতো সাধারণ ঘটনাও কখনও কখনও বড় বিবাদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

পিরিয়ড সবসময় নির্দিষ্ট সময়ে হয় না। ফলে ঘুমের মধ্যে রক্তপাত হওয়া বা দাগ লেগে যাওয়া অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে অনেকেই বিব্রত বোধ করেন। দম্পতিদের ক্ষেত্রে এই বিষয় নিয়ে সঙ্গীর সহযোগিতা এবং প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাগ পরিষ্কার করার সময় সঙ্গীকে লজ্জিত করা বা তাঁকে অবাঞ্চিত মনে করা অনুচিত।

মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। রক্ত দেখলে অনেকে বিচলিত হন, আবার কেউ কেউ পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তবে এই কারণে সঙ্গীকে গালিগালাজ করা বা অতিরিক্ত বিরক্তি প্রকাশ করলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এই ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।