RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ফেসবুকে ফিড নিয়ন্ত্রণের সুযোগ, আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার

ফেসবুকের ফিড এবং রিলস নিয়ন্ত্রণে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো কনটেন্ট বেছে নিতে পারবেন।

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার। মেটা সংস্থা এবার ব্যবহারকারীদের নিজেদের ফিড নিয়ন্ত্রণের অধিকার দিতে চলেছে। ‘ইওর অ্যালগরিদম’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার আনছে সংস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন তাঁরা ঠিক কী ধরনের কনটেন্ট দেখতে চান এবং কোন বিষয়গুলি এড়িয়ে চলতে চান।

ফেসবুক ফিড এবং রিলস উভয় ক্ষেত্রেই এই নতুন ফিচার কাজ করবে। এই ব্যবস্থায় মূলত দুটি তালিকা থাকবে। একটির নাম ‘ইন্টারেস্টেড ইন’ এবং অন্যটি ‘নট ইন্টারেস্টেড ইন’। ব্যবহারকারীরা এই তালিকাগুলির মাধ্যমে তাঁদের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্টভাবে জানাতে পারবেন। এর ফলে অপছন্দের কনটেন্ট বারবার সামনে আসার সমস্যা দূর হবে বলেই মনে করা হচ্ছে।

একবার পছন্দ ও অপছন্দ জানিয়ে দেওয়ার পরেও তা পরিবর্তন করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমতো যেকোনো সময় এই তালিকা সম্পাদনা করতে পারবেন। ফলে দীর্ঘদিন একই ধরনের কনটেন্ট দেখার একঘেয়েমি থেকে রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে।