বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
মেক্সিকোয় মাদকসম্রাট গ্রেপ্তার, সংঘর্ষে নিহত ১১
মেক্সিকো সেনার অভিযানে এক মাদক পাচারকারী গ্রেপ্তার হওয়ার পর রাজ্যে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে এক শীর্ষ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সে দেশের সেনা। শনিবার এই অভিযানের পরই ফুঁসে ওঠে অপরাধীচক্র। রাস্তা আটকে গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং শুরু হয় বন্দুকযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশপথেও অভিযান চালায় সেনা। এই সংঘর্ষে এ পর্যন্ত চার সেনাসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই পাচারকারী দীর্ঘদিন ধরে মার্কিন সংস্থগুলির নজরদারিতে ছিলেন। তাঁর মাথার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের চাপের মুখেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। সংঘাতের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো অঞ্চল। সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।