RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

শীতের আমেজে পরিযায়ীদের ভিড়, উইকএন্ডে ঘুরে আসুন ছুপি

শহরের ব্যস্ততা থেকে দূরে পূর্ব বর্ধমানের চুপিতে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা, সপ্তাহান্তে ঘুরে আসার সুযোগ।

নভেম্বরের শেষ দিকেও রাজ্যে শীত সেভাবে না এলেও, পরিযায়ী পাখিরা সময়মতো পৌঁছে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার চুপিতে। কলকাতা থেকে সামান্য দূরের এই শান্ত জায়গাটি পাখিপ্রেমীদের জন্য আদর্শ। সকালের ট্রেনে গিয়ে রাতেই ফিরে আসা সম্ভব, আবার রাতে থাকার জন্য সরকারি গেস্ট হাউস ও বেসরকারি লজও রয়েছে।

পূর্ব বর্ধমানের কালনা ও সংলগ্ন এলাকায় রয়েছে প্রাচীন মন্দির, মসজিদ এবং বহু ঐতিহাসিক স্থান। হাওড়া থেকে ট্রেনে অম্বিকা-কালনা স্টেশনে পৌঁছে গাড়ি ভাড়া করে সেখানে যাওয়া যায়। এছাড়া কালনার পরের স্টেশন পূর্বস্থলী থেকেও গাড়ি করে চুপিতে পৌঁছানো সম্ভব।

পূর্বস্থলী ব্লকের শ্রীরামপুর এলাকায় বাঁশদহ বিল ও চাঁদের বিলের পাশাপাশি রয়েছে চুপির পাখিরালয়। সেখানে ইতিমধ্যেই পিয়ং হাঁস, রাঙামুড়ি ও মাছমুরালের মতো নানা প্রজাতির পরিযায়ী পাখি এসে পৌঁছাতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রঙিন পাখিদের দেখা মিলবে।

পাখিদের সামনে থেকে দেখার জন্য চুপিতে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে। তবে পর্যটকদের জন্য প্রশাসনের তরফে নৌকাতে গিয়ে অতিরিক্ত হইচই না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পাখিদের কোনো অসুবিধা না হয়।