RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা, আহত ৩

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালাল জঙ্গিরা, আহত তিন জওয়ান।

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি চালাল জঙ্গিরা। দীপাবলির উৎসবের আবহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, মীরপুরে সেনা পেট্রোলিংয়ের ওপর হামলা চালায় দুই আততায়ী। বাইকে করে এসে তারা সেনার ওপর গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই জঙ্গি হামলায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার খবর পাওয়ার পরই গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পলাতক দুই আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।