RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

তিন বছর আগের একটি ধর্ষণের মামলায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের পর রাজ্যে ফের আরেকজন শাসকদলের বিধায়কের গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিল্পমন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন, জনপ্রতিনিধিরা কীভাবে এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারেন, তা অত্যন্ত দুর্ভাগ্য়জনক। তিনি আরও প্রশ্ন তোলেন কেন ওই বিধায়ক পালাচ্ছিলেন।

অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে সাধারণ মানুষ সরকারের সব দাবি বিশ্বাস করছে না বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আবার দাবি করেছেন, পুরনো একটি ঘটনায় আগে পুলিশ ব্যবস্থা না নিলেও পরিস্থিতি বদলানোর পর এই পদক্ষেপ করা হয়েছে। আলিপুর আদালতে ধৃত বিধায়কের আইনজীবী দাবি করেন, বিরোধী শিবিরে যোগ না দেওয়ার কারণেই তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।