RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

ভারতে রাজতন্ত্র চলে না, ব্রিটিশ যুবরাজ উইলিয়মকে বললেন সইফ

ধর্মা প্রোডাকশনের অফিসে ব্রিটিশ যুবরাজ উইলিয়মের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা সইফ আলি খান।

দশ বছর পরে ভারতে এসেছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। বুধবার বিকেলে মুম্বইয়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অফিসে যান উইলিয়ম। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভোপালের রাজপরিবারের সদস্য তথা অভিনেতা সইফ আলি খান।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সইফ জানান, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক, সিনেমা, সঙ্গীত এবং ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। তাঁর বাবা মনসুর আলি খান পতৌদিকে নিয়েও উইলিয়মের সঙ্গে কথা হয়।

কথার মাঝে রাজতন্ত্রের প্রসঙ্গ ওঠায় সইফ স্পষ্ট জানিয়ে দেন, ভারতে এখন আর রাজতন্ত্রের কোনও প্রথা নেই। অভিনেতার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।