পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মোথাবাড়িকাণ্ডে তলব, এনআইএ-র মুখোমুখি সুজাপুরের বিধায়ক ও তাঁর স্বামী
মোথাবাড়ির ঘটনায় সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে আগামী সপ্তাহে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
মোথাবাড়ির একটি ঘটনায় ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত পয়লা এপ্রিল মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজে গিয়েছিলেন বিচারকরা। সেই সময় তাঁদের বিডিও অফিসে আটকে রাখার অভিযোগ ওঠে। দুপুর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা চলে মাঝরাত পর্যন্ত।
পরে কোনওমতে সেখান থেকে বের হতে পারলেও, বিচারকদের গাড়িতে রাস্তায় হামলা চালানো হয়। সেই ঘটনার তদন্তেই এবার বিধায়ক ও তাঁর স্বামীকে তলব করা হয়েছে বলে খবর।