RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র হাজিরায় সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী

মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র তলব পেয়ে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী।

মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র তলব পেয়ে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে হাজিরা দিতে এসেছিলেন তাঁর স্বামী মেহবুব আলমও। পয়লা এপ্রিল মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজে আসা বিচারকদের বিডিও অফিসে আটকে রাখা এবং তাঁদের গাড়িতে হামলার ঘটনায় এই তলব। সর্বোচ্চ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ।

ঘটনার সময় সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির বিধায়ক ছিলেন। সেই সময় এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, সাবিনা ইয়াসমিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। এর আগেও গত সেপ্টেম্বর মাসে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পয়লা এপ্রিলের ওই ঘটনায় বিচারকদের উপর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে সাবিনা ইয়াসমিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে রয়েছেন।