RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

নতুন বাড়িতে যাওয়ার আগে, মানুন বাস্তুর এই নিয়মগুলি

নতুন বাড়িতে পা রাখার আগে কোন জিনিসগুলি সঙ্গে নেওয়া উচিত নয়, তা নিয়ে রয়েছে বাস্তুশাস্ত্রের একাধিক নিয়ম।

নতুন বাড়িতে প্রবেশ করার সময় পুরনো বাড়ির বেশ কিছু জিনিস সঙ্গে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, পুরনো বাড়ির কিছু অপ্রয়োজনীয় জিনিস নতুন ঘরে নিয়ে গেলে পরিবারে অশান্তি ও আর্থিক সংকট তৈরি হতে পারে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় পুরনো জুতো এবং ছেঁড়া কাপড় নতুন বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। এগুলো দারিদ্র্যের লক্ষণ বলে মনে করা হয়। এছাড়া ঘর সাজানোর জন্য ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ নতুন বাড়িতে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

অচল বা বন্ধ ঘড়ি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। পুরনো বাড়ি থেকে তো বটেই, নতুন বাড়িতেও কোনো বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এর ফলে পারিবারিক অশান্তি বাড়তে পারে এবং খারাপ সময় আসতে পারে।

ভাঙা দেবতার মূর্তি নতুন বাড়িতে নিয়ে যাওয়া নিষেধ। নিয়ম মেনে সেই মূর্তি জলে বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে। যাঁদের ঘনঘন ঠিকানা বদলাতে হয়, তাঁদের ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে।