পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক, কথা বললেন শতাব্দী
সংসদের বিশেষ অধিবেশনের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সাংসদ শতাব্দী রায়।
সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সাংসদ শতাব্দী রায়। শনিবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী।
শনিবার দুপুর বারোটা নাগাদ পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বীরভূমের সাংসদ। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাংসদ তাঁর লোকসভা এলাকার একটি উন্নয়নমূলক কাজ নিয়ে দেখা করতে চেয়েছিলেন। সেই মতো সময় দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও জানান, বৈঠকের সময় তিনি শতাব্দী রায়কে জিজ্ঞাসা করেছিলেন আসন্ন মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে তাঁরা কী অবস্থান নেবেন। উত্তরে সাংসদ জানিয়েছেন, তাঁরা মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন এবং এই বিলের পাশেই থাকবেন।