বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
৪ হাজার কোটি টাকা অপচয়, রামায়ণ নিয়ে ফের তোপ মুকেশ খান্নার
চার হাজার কোটি টাকা বাজেটের ছবি রামায়ণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশেষ কমিশন গঠনের দাবি জানালেন অভিনেতা মুকেশ খান্না।
মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা মুকেশ খান্না। রামায়ণ ছবির বিপুল বাজেট ও গল্পের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, চার হাজার কোটি টাকা খরচ করা কেবল অর্থের অপচয় মাত্র।
ছবির মূল নির্যাস হারিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা। সাই পল্লবীর অ্যাকশন দৃশ্য নিয়েও এর আগে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। পাশাপাশি রণবীর কাপুরের লুক নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এবারের বক্তব্যে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুকেশ। পৌরাণিক বা ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবি তৈরির আগে একটি বিশেষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গড়া সেই কমিটি চিত্রনাট্য পর্যালোচনা করার পরই যেন ছবি তৈরির অনুমতি দেওয়া হয়, এমনটাই মত অভিনেতার।