RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুরভোট নিয়ে জল্পনা, পুরনো ১৪৪ ওয়ার্ডেই কি কো-অর্ডিনেটর বসাচ্ছে বিজেপি

আইনি জটিলতা এড়াতে পুরনো ১৪৪টি ওয়ার্ডেই কি কো-অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি, জল্পনা উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কলকাতা পুরভোট আপাতত হচ্ছে না। আইনি জটিলতা এড়াতে পুরনো ১৪৪ ওয়ার্ডেই কো-অর্ডিনেটর বসানোর জল্পনা উসকে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বিজেপির কো-অর্ডিনেটর নিয়োগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ডিলিমিটেশন বা পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে কোর্টে যেতে হলে, পুরনো ওয়ার্ডের হিসেবে কো-অর্ডিনেটর বসালে কোনও আইনি সমস্যা থাকবে না। ১৪৪টি ওয়ার্ডেই কো-অর্ডিনেটর বসানো হলে কোনও প্রশ্ন উঠবে না বলে মন্তব্য করেন তিনি। বিজেপির এই ভাবনাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন, ব্যাকডোর পলিসির মাধ্যমে বিজেপি তাদের বাহিনীকে কর্পোরেশনের মাথায় বসাতে চাইছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ একে চূড়ান্ত আপত্তিকর বলে দাবি করেছেন। তিনি বলেন, বিজেপির লোক আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসুক, এভাবে প্রশাসনিক দায়িত্ব নেওয়া বৈধ নয়। সুকান্ত মজুমদার অবশ্য দাবি করেন, আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের আদালতমুখী হওয়ার পেছনে রয়েছে ভোট এড়ানোর কৌশল।