RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুর নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআই নজরে সুজিত বসুর আত্মীয়রা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর একাধিক আত্মীয়।

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার এই দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর একাধিক আত্মীয় সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি তৈরি করা হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই আত্মীয়দের কয়েকজনের সুপারিশের ভিত্তিতে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই সুজিত বসুর দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

তলব করা হয়েছে অন্য আত্মীয়দেরও। তাঁদের একে একে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। নিয়োগ দুর্নীতির এই জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।