বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
২০৩৫ সালের মধ্যে মুসলিমরা হতে পারে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী
মার্কিন গবেষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হতে পারে মুসলিমরা।
বহু শতাব্দী ধরে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী খ্রিষ্টানরা। তবে এই পরিসংখ্যান বদলাতে পারে আগামী কয়েক বছরে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের পেছনে ফেলতে পারে মুসলিমরা। গবেষণা সংস্থাটি তাদের সাম্প্রতিক সমীক্ষায় এই সম্ভাবনার কথা তুলে ধরেছে।
তবে এই পরিবর্তনের বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো দেশের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক জনসংখ্যা ও ধর্মীয় বিন্যাসে এই পরিবর্তন আসতে চলেছে।