RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

আইপিএলের নিলামে নাম নেই মুস্তাফিজুরের, কারণ নিয়ে জল্পনা

সমালোচনার ভয়েই আসন্ন আইপিএলের নিলামে নাম লেখাননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

আসন্ন আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নাম রাখেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে এই মিনি নিলাম। আয়োজিত এই নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও এই বাঁহাতি বোলারের নাম নেই। এই বিষয়ে নিজে কিছু না জানালেও, তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে যে দেশে সমালোচনার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের ঘটনার পর থেকেই তৈরি হওয়া পরিস্থিতি এবং সমর্থকরা তাঁকে নিয়ে কী ভাববেন, সেই কথা মাথায় রেখেই তিনি এবার সরে দাঁড়িয়েছেন বলে খবর। নিলামে অবিক্রিত থাকার সম্ভাবনা এবং তারপর নিজ দেশে অপমানের আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তাঁর বন্ধুরা।

আইপিএলে না খেললেও পাকিস্তান সুপার লিগে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। গত মরশুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সুযোগ পেলে আগামী মরশুমেও সেই দলেই খেলতে পারেন এই পেসার।

উল্লেখ্য, গত বছর মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। তাঁকে দলে নিলেও শেষ পর্যন্ত নিয়মের কারণে তিনি খেলতে পারেননি। এরপর দুই দেশের ক্রিকেট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।