RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

বরানগরে তরুণীর রহস্যমৃত্যু, পরের দিন এল মোবাইল মেসেজ

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর তাঁরই ফোন থেকে মেসেজ এল দাদার কাছে।

বরানগরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে নতুন রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃতার দিদি ও জামাইবাবুর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তরুণীর গলায় আঘাতের চিহ্ন ও সাদা কাপড় জড়ানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে তরুণীর মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। তবে মৃত্যুর পরের দিন সকালে ওই নিখোঁজ মোবাইল থেকেই মৃতার দাদার ফোনে একটি মেসেজ আসে। পরিবারের দাবি, হিন্দি ভাষায় আসা ওই মেসেজে লেখা হয়, "তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারবে না"। এরপর আরও কিছু বার্তা পাঠিয়ে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। তরুণীর পরিধানের কিছু সোনা ও রূপোর গয়নাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।