বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
লন্ডনে বিক্ষোভের মুখে নাহিদ ইসলাম, তেড়ে এলেন আওয়ামি লিগ সমর্থকরা
লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আওয়ামি লিগ সমর্থকদের বিক্ষোভ ও ধাওয়ার মুখে পড়লেন বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম।
লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আওয়ামি লিগ সমর্থকদের বিক্ষোভ ও ধাওয়ার মুখে পড়লেন বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এবং ছোটখাটো সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
বাংলাদেশে আওয়ামি লিগের প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই দেশের বাইরে দলটির সমর্থকরা সক্রিয় হয়ে উঠছেন। লন্ডনের রাস্তায় নাহিদ ইসলামের মুখোমুখি হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়।
এই ঘটনার পর প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অনুগামীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তবে এ বিষয়ে বিশদ তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে।