বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নড়াইলে পুড়ল প্রায় ২০০ বাড়ি, অশান্ত বাংলাদেশে উঠছে হিন্দু-বিদ্বেষের অভিযোগ
অশান্ত বাংলাদেশে নড়াইলে সংখ্যালঘু ও রাজনৈতিক কর্মীদের প্রায় ২০০ বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
অশান্ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লিগ নেতাকর্মীদের প্রায় ২০০ বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার কেন্দ্র রয়েছে নড়াইল জেলা। সূত্র মারফত জানা গিয়েছে, ক্রমবর্ধমান হিংসার আবহে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে কাঠগড়ায় তুলেছে বিএনপি দলকে।
সূত্র জানিয়েছে, এই আকস্মিক হামলায় বেশ কয়েকজন হিন্দু ও রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতার মধ্যেই নতুন করে এই হিংসার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত বিস্তারিত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে বলে খবর।