বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, বদল এল রোমাঞ্চের মৃত্যুতে
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার ঘোষণা করলেন মেয়র জোহরান মামদানি।
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেন শহরের মেয়র জোহরান মামদানি। আগামী ২০২৮ সালের ১ জুন থেকে গোটা শহরজুড়েই ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিনের দাবির পর শহরে এই নতুন আইন লাগু হয়েছে।
চলতি বছরের জুনে নিউ ইয়র্কে বেড়াতে গিয়ে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ বছরের ভারতীয় তরুণ রোমাঞ্চ মহাজন। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে তিনি ঘোড়ার গাড়িতে চড়েছিলেন। সেই সময় ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে শুরু করলে তিনি মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরেই ঘোড়ার গাড়ি বন্ধের দাবি জোরালো হয়ে ওঠে। পশুপ্রেমী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই এই গাড়ি চালানোর বিরুদ্ধে সওয়াল করছিল।
এই শিল্পের সঙ্গে যুক্ত দুশোরও বেশি মানুষের জীবিকার বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন মেয়র। ঘোড়ার গাড়ির বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি চালুর কথাও ভাবছে প্রশাসন। আগামী বছরের এপ্রিলে এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে।