পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা, কোলাঘাটে একাধিক কাজের উদ্বোধন গডকড়ীর
কোলাঘাটে ৮৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
রাজ্যে এক লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। বুধবার কোলাঘাটে ৮ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ২২টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের ১২টি জেলার সড়ক নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ১৯ নম্বর জাতীয় সড়কে পালসিট থেকে ডানকুনি অংশ ৬ লেনে প্রশস্ত করার কাজ শুরু হয়েছে।
উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত করতে ফরাক্কার দ্বিতীয় ব্রিজেরও উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। কোলাঘাটের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে জাতীয় সড়ক সংক্রান্ত যে কাজগুলি রাজনৈতিক কারণে এতদিন বন্ধ ছিল, সেগুলি এখন এগিয়ে চলেছে।
কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর ও নতুন প্রকল্পের ঘোষণায় রাজ্যের পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। ১২টি জেলার সাধারণ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।