বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণ নিয়ে হতাশা, আগের প্রশংসা প্রত্যাহার করলেন নীতীশ ভরদ্বাজ
নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ দেখে চরম হতাশা প্রকাশ করে আগের প্রশংসা প্রত্যাহার করলেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবি দেখে চরম হতাশা প্রকাশ করলেন দূরদর্শনের ‘মহাভারত’ ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করা নীতীশ ভরদ্বাজ। তাঁর মতে, ছবিটিতে রাবণকে উদার এবং সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী হিসেবে দেখানো হয়েছে, যা রামায়ণের মূল নৈতিক কাঠামোকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে তিনি এই ক্ষোভপ্রকাশ করেছেন।
নীতীশ লিখেছেন, রামায়ণ ভারতের সভ্যতাগত ও আধ্যাত্মিক চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর চরিত্রগুলিকে হালকাভাবে নতুন করে সংজ্ঞায়িত করা যায় না। ভিএফএসের জাঁকজমক কখনওই এই মহাকাব্যের দার্শনিক গভীরতার বিকল্প হতে পারে না বলেও দাবি করেছেন তিনি। ছবিটির ট্রেলার দেখে মুগ্ধ হয়ে অতীতে তিনি যে প্রশংসা করেছিলেন, তা এবার সম্পূর্ণভাবে ফিরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা।