RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, বেলডাঙায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে বেলডাঙার জগদ্ধাত্রীপুজোর মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতমাতার বিরুদ্ধে কোনও রকম ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে কড়া ভাষায় আইনশৃঙ্খলার অবনতি ও সন্ত্রাসের বিরুদ্ধে হুশিয়ারি দেন তিনি।

তৃণমূল জমানায় বারবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা উত্তপ্ত হওয়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ধুলিয়ান, শামসেরগঞ্জ, ট্রেনে ইট ছোড়া এবং কথায় কথায় জাতীয় সড়ক অবরোধের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। কেন বারবার বেলডাঙার মতো এলাকা অশান্ত হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

কার্তিক মহারাজের আমন্ত্রণে বেলডাঙায় গিয়ে ভারত সেবাশ্রমের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনের জন্য কার্তিক মহারাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। জনতা ও নারীর সুরক্ষা এবং সার্বিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। সকলের উদ্দেশে জগদ্ধাত্রী পুজোর শুভকামনাও জানান তিনি।