পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বক্সায় আনা বাঘিনির গর্ভপাত নিয়ে বিতর্ক, মুখ খুলল এনটিসিএ
বিহার থেকে বক্সায় আনার আগে কোনো ডাক্তারি পরীক্ষা ছাড়াই আনা হয়েছিল বাঘিনিকে, জানিয়েছে এনটিসিএ।
বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সা টাইগার রিজার্ভে আনার আগে কোনো চিকিৎসা পরীক্ষা করা হয়নি ওই বাঘিনির। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির এক কর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, ঘুম পাড়ানি গুলি করার পর বাঘের ক্ষেত্রে সব পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। এই বাঘিনি অন্তঃসত্ত্বা থাকতে পারে বলে কোনো সন্দেহও ছিল না।
গত ৮ নভেম্বর এনক্লোজার থেকে বেরিয়ে পড়ার আগে বাঘিনির দুটি ভ্রূণ নষ্ট হয়ে যায়। এর মধ্যে একটি ভ্রূণ সে নিজে খেয়ে ফেলে এবং অন্যটি উদ্ধার করেন বক্সার আধিকারিকরা। প্রথমবার গর্ভধারণের ক্ষেত্রে এমন ঘটনা স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা একটি দল পাঠিয়েছে। তারা বক্সাতি সমস্ত দিক খতিয়ে দেখছেন।
বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে এনটিসিএ কর্তাদের দাবি, এক্ষেত্রে কাউকে দোষারোপ করার কিছু নেই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ওই দল সুপারিশ করবে। বাঘিনি সুস্থ হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা রয়েছে।