RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

পরকীয়ার জেরে বিপাকে এনভিডিয়া সিইও, একদিনে কমল হাজার হাজার কোটি টাকা

পরকীয়ার কথা প্রকাশ্যে স্বীকার করতেই একদিনে প্রায় ৭০ হাজার কোটি টাকা সম্পদ হারালেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

চিনা মহিলার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতেই বড় আর্থিক ধাক্কার মুখে পড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ার কথা প্রকাশ্যে আসার পর তাঁর সম্পত্তি থেকে একদিনেই উধাও হয়ে গিয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা।

মাসখানেক আগে অভিযোগ উঠেছিল, বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের মাধ্যমে মার্কিন সংস্থায় বিনিয়োগ করে ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, ৬৩ বছর বয়সি জেনসেনের সঙ্গে এক চিনা মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত চিপ চিনে পাচার করা হচ্ছে।

এই অভিযোগ ওঠার পর এনভিডিয়া তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীনই জেনসেন স্বীকার করেন যে তিনি অ্যালিস হুয়াং নামের এক চিনা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে চিপ পাচারের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। সকলের কাছে এবং নিজের পরিবার ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জেনসেন।

এই স্বীকারোক্তির পরেই এনভিডিয়ার শেয়ার বাজারে বড় প্রভাব পড়ে। একদিনেই জেনসেনের প্রায় ৭৪০ কোটি ডলার বা প্রায় ৭০ হাজার কোটি টাকা খোয়া গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী লোরি বিবাহবিচ্ছেদের মামলা করলে সম্পত্তির অর্ধেক অংশ তাঁকে দিতে হতে পারে।