বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
মিশরে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৩১
মিশরের কায়রো শহরের কাছে একটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন বহু মানুষ।
মিশরের রাজধানী কায়রোর কাছে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। বুধবার রাতে কায়রো সংলগ্ন রিং রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক ওই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে গেছে কুড়িরও বেশি গাড়ি ও মোটরবাইক। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতের দিকে এই অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকা ঢেকে যায় ধোঁয়া ও আগুনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং তা নিয়ন্ত্রণ করার আগেই বিপর্যয় ঘটে।