RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

সৌদির সুরক্ষায় সেনা মোতায়েন পাকিস্তানের, লড়াই হবে হাউথিদের বিরুদ্ধে

মক্কা চুক্তির শর্ত মেনে সৌদি আরবের সুরক্ষায় সেনা পাঠাল পাকিস্তান, তারা লড়বে হাউথিদের বিরুদ্ধে।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সৌদি আরবের নিরাপত্তায় সেনা পাঠাল পাকিস্তান। পাক সেনার তরফে জানানো হয়েছে, দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের অংশ হিসেবে এই বাহিনী পাঠানো হয়েছে। মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ। গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের একজনের ওপর আক্রমণ হলে তা সকলের ওপর হামলা হিসেবে ধরা হবে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের হামলার মুখে পড়ে সৌদি আরব এই জোটের সাহায্য চেয়েছিল। আন্তর্জাতিক মহলে নানা সমালোচনার মুখে পড়ে এবার পদক্ষেপ করল ইসলামাবাদ। তবে সৌদি আরবে ঠিক কত সংখ্যক সেনা পাঠানো হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পাক সেনার দাবি, এই পদক্ষেপের ফলে সৌদি আরবের প্রতিরক্ষা আরও পোক্ত হবে।