বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
মাতা হাসি দেবীর জন্মবার্ষিকীতে স্মারক মুদ্রা প্রকাশ করল পাকিস্তান
হিন্দু সন্ন্যাসিনী মাতা হাসি দেবীর ২০০তম জন্মবার্ষিকীতে দুশো টাকার স্মারক মুদ্রা প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান।
হিন্দু সন্ন্যাসিনী মাতা হাসি দেবীর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ স্মারক মুদ্রা এনেছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। দুশো টাকার ওই কয়েনে রয়েছে তাঁর শোধের ছবি।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান জানানো হয়েছে। ধাতব মুদ্রাটি তৈরি হয়েছে তামা ও নিকেল দিয়ে। সিন্ধ প্রদেশের শাদানি দরবারের পঞ্চম প্রধান ছিলেন তিনি।
এর আগে গত অক্টোবর মাসে ভারতেও মাতা হাসি দেবীর জন্মবার্ষিকী স্মরণে কয়েন প্রকাশ করা হয়েছিল। সেটির প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিন্ধের বৃহত্তম হিন্দু মন্দির শাদানি দরবারের সঙ্গে যুক্ত ছিলেন ওই সাধ্বী। মন্দির সূত্রে খবর, ১৮৫২ সালে তিনি এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন।