RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

লাইভ টিভি সাক্ষাৎকারে মেকআপ মুছে কান্না পাক অভিনেত্রী ভিনা মালিকের

সমালোচকদের বডি শেমিংয়ের কড়া জবাব দিতে গিয়ে লাইভ টিভি সাক্ষাৎকারে মেকআপ মুছে ফেললেন পাক অভিনেত্রী ভিনা মালিক।

পাক অভিনেত্রী ভিনা মালিক সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় লাইভ অনুষ্ঠানে কেঁদে ফেলেন। সমালোচকদের বডি শেমিংয়ের কড়া জবাব দিতে গিয়ে তিনি নিজের হাই হিল জুতো খুলে ফেলেন এবং ভেজা টিস্যু দিয়ে মুখের মেকআপ মুছে দেন। পাশাপাশি তিনি নিজের প্রকৃত উচ্চতা ও চেহারা দর্শকদের সামনে তুলে ধরেন। বহু চেষ্টা করেও শোয়ের সঞ্চালক তাঁকে থামাতে পারেননি।

সমালোচকদের উদ্দেশে ভিনা জানান, সমালোচকরা যেন এবার তাঁর বিনা মেকআপ লুক নিয়েও খবর তৈরি করেন। শারীরিক গঠন নিয়ে কটাক্ষকারীদের প্রতি এটি তাঁর প্রতিবাদের ভাষা ছিল। লাইভ অনুষ্ঠানে তাঁর এই সাহসিকতার ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পর ভিনার প্রশংসায় মেতে ওঠেন নেটাপাড়ার একাংশ। ভারতীয় অনুরাগীরাও তাঁর সাহসিকতার প্রশংসা করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ভিনা সোশাল মিডিয়ায় ভারতীয় ভক্তদের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। সেই তালিকায় ছিলেন মুম্বইয়ের মডেল ও অভিনেত্রী নিক্কি চাওলাও।