RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘোষণা হল পঞ্চায়েত ৫-এর মুক্তির দিন, কবে আসছে নতুন মরশুম

নির্মাতাদের তরফে ঘোষণা করা হল জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন।

জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মরশুমের মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে এই সিরিজ়। বুধবার রাতে নির্মাতাদের তরফে নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির দিন জানানো হয়।

চতুর্থ মরশুমে ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোটের গল্প দেখানো হয়েছিল। নতুন পোস্টারে দেখা গিয়েছে, নির্বাচনী হারের পর সচিব অভিষেক ত্রিপাঠী ও প্রধানের সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে। পোস্টারে দেখা মিলেছে ভূষণ ওরফে বনরাকস ও তাঁর গ্যাঁড়াকলে নাস্তানাবুদ সচিবজি ও চন্দনকে। আর এই দৃশ্য দেখে কপালে হাত পড়েছে প্রধানজি, তাঁর স্ত্রী ও মেয়ের।

নির্বাচনে হেরে যাওয়ার পর গ্রামের মানুষ প্রধানজিকে কীভাবে দেখছেন, তা নতুন মরশুমে ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি অভিষেক ত্রিপাঠী ও রিঙ্কির সম্পর্কের সমীকরণ নিয়েও দর্শকদের কৌতূহল রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩ ডিসেম্বর।