জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
সন্তানকে সামলানোর উপায়, মিলেনিয়াল বাবা-মায়েদের জন্য রইল পরামর্শ
জেন আলফা প্রজন্মকে মানুষ করার লড়াই কঠিন, মিলেনিয়াল বাবা-মায়েদের জন্য রইল বিশেষ কিছু পরামর্শ।
সন্তানকে সঠিকভাবে বড় করে তোলা একটি বড় দায়িত্ব। বিশেষ করে জেন আলফা প্রজন্মের শিশুদের লালনপালন করা অত্যন্ত কঠিন কাজ। বাবা-মায়েরা যদি জোর করে কিছু চাপিয়ে দেন, তবে তার উলটো ফল হতে পারে। অতিরিক্ত বকাঝকা করলে শিশুদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই ছোটদের সুকৌশলে বড় করে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সন্তানকে মানুষ করার প্রক্রিয়াটি কোনও বোঝা নয়, বরং তা উপভোগ করা উচিত। বাবা-মায়েদের তাদের সন্তানদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করতে হবে। এই পদ্ধতিতে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব বলে জানানো হয়েছে।